জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনের রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, আসন্ন নির্বাচনটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এটা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে যে তারা কিভাবে এই নির্বাচন ও গণতন্ত্র চায়।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও চীনের দূতাবাসের যৌথ আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত একথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ এবং চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নত হওয়ার ব্যাপারে চীন পূর্ণ আস্থাবান।

ইয়াও ওয়েন আরো বলেন, চীন বাংলাদেশের বন্ধু এবং এদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ, উদ্যোগ ও কর্মী রয়েছে এমন একটি দেশ হিসেবে আন্তরিকভাবে আশা করে যে-বাংলাদেশের সংশ্লিষ্ট সকলেই জনগণের মৌলিক স্বার্থকে পূর্ণ বিবেচনায় নেবে, তাদের মতপার্থক্য যথাযথ উপায়ে সমাধান করবে এবং যৌথভাবে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখবে।

তিনি বলেন, চীনের পররাষ্ট্র নীতি অনুযায়ী বেইজিং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলে এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার যে কোনো শক্তির বিরোধিতা করে।

চলমান অবরোধ সম্পর্কে প্রশ্ন করা হলে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে চীনের নাগরিক ও সম্পদ সুরক্ষিত থাকবে বলে চীন আশাবাদী। এ পর্যন্ত আমরা নিরাপদ বোধ করছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ধন্যবাদ।

বাণিজ্য সম্পর্কের বিষয়ে তিনি বলেন, তারা দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন এবং আশা প্রকাশ করেন যে, ২০২৬ সালের মধ্যে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে এ ধরনের চুক্তি স্বাক্ষরিত হবে এবং বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।

আরও পড়ুনঃ “বাংলাদেশে ই-ভিসা খুব শিগগিরই চালু হবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র