দেশ সংযোগ

নির্বাচনের মাধ্যমে পরীক্ষা হয়ে যাক, কার কত শক্তি আছে: স্বাস্থ্যমন্ত্রী

রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‌‌‌ আপনারা সংগঠন মানেন না, সংবিধান মানেন না, আপনারা অসাংবিধানিক ভাবে কথা বলছেন। আসেন নির্বাচনের মাধ্যমে পরীক্ষা হয়ে যাক, কার কত শক্তি আছে, কার কত ভোট আছে। আসেন পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়ে যাক।

রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণ সংবর্ধনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আপনারা সংগঠন মানেন না, সংবিধান মানেন না, আপনারা অসাংবিধানিক ভাবে কথা বলছেন। আসেন নির্বাচনের মাধ্যমে পরীক্ষা হয়ে যাক, কার কত শক্তি আছে, কার কত ভোট আছে। আসেন পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়ে যাক।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, করোনার সময় কোথায় ছিলেন আপনারা? মানুষের কষ্টের সময় দুর্যোগের সময় আপনাদের জনগণ খুঁজে পায়নি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের সঙ্গে যারা বিরোধিতা করেছেন তাদেরকে আপনারা এমপি-মন্ত্রী বানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করেছেন। আপনারা এ দেশকে দেউলিয়া করেছেন। এদেশের কখনো ভালো চাননি আপনারা। এখন আপনারা হুমকি দেন আওয়ামী লীগ ও দলের নেতাকর্মীদের তাড়িয়ে দেবেন। আওয়ামী লীগ কোনো ছোট দল বা সংগঠন নয়, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা হিমালয় পর্বতের মত দাঁড়িয়ে আছেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য