নারী ফুটবলার আঁখির বাবার সঙ্গে অসদাচরণ করায় ২ পুলিশকে প্রত্যাহার
সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় আঁখি খাতুনের বাবা আক্তার হোসেনের সঙ্গে অসদাচরণ করায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে তাঁদের সিরাজগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মামুন ও কনস্টেবল মুসাকে শাহজাদপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে।
আরও পড়ুনঃ অবসরে গেলেন আইজিপি ড.বেনজীর আহমেদ
এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান বলেন, আঁখি খাতুনের বাবা আক্তার হোসেনের সঙ্গে অসদাচরণের বিষয়টি তদন্ত করতে সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলামকে দিয়ে এক সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে বিষয়টি প্রমাণিত হওয়ায় দুজনকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

আঁখির পরিবার সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যায় শাহজাদপুর থানার এএসআই মামুনুর রশিদ আঁখি খাতুনের নামে মামলার একটি সমন নোটিশ নিয়ে আসেন তার বাবার কাছে।
আঁখির বাবা আক্তার হোসেন অভিযোগ করে বলেন, ‘ওই পুলিশ অফিসার নোটিশে স্বাক্ষর করতে বললে আমি নোটিশের বিষয়ে কিছু না বুঝতে পারায় স্বাক্ষর করতে অস্বীকার করি। তখন সেই পুলিশ অফিসার আমাকে নানাভাবে ধমক দেন। একপর্যায়ে আমাকে থানায় নিয়ে যেতে সঙ্গে থাকা কনস্টেবলকে আদেশ করেন। এ সময় নানাভাবে হুমকি-ধমকি দিয়ে চলে যান সেই পুলিশ অফিসার।’

স্ত্রী চলে যাওয়ার ঘটককে কুপিয়ে হত্যা - tathyasangjog
September 22, 2022[…] […]