তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১,০০০ ছাড়িয়ে গেছে। এদিকে এই দুই দেশে মানবিক সংকট মোকাবেলায় জাতিসংঘ ১ বিলিয়ন ডলারের সহায়তার আবেদন করেছে৷
গত ১০০ বছরের মধ্যে ১০টি সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের একটি তুরস্ক ও সিরিয়ার এই ভূমিকম্প। এ অবস্থায় জীবিতদের খুঁজে পাওয়ার আশা অনেকাংশে ম্লান হয়ে গেছে। খাবার, পানি এবং টয়লেট ছাড়াই ঠান্ডায় হিমায়িত অবস্থায় রয়েছেন, এতে রোগব্যাধি ছড়িয়ে আরও বিপর্যয়ের আশংকা বাড়িয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য তহবিলের আহ্বান জানিয়ে বলেছেন, প্রয়োজনগুলো প্রচুর, মানুষ ভুগছে এবং সময় নষ্ট করার অবকাশ নেই। সহযোগিতার আহবানের অর্থে ৫.২ মিলিয়ন মানুষকে তিন মাসের জন্য মানবিক ত্রাণ সরবরাহ দেয়া হবে।
সহায়তা সংস্থাগুলোকে দ্রুত গুরুত্বপূর্ণ সহায়তা বৃদ্ধির সুযোগ করে দেবে। আমাদের সময়ের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের প্রতিক্রিয়ায় আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সহায়তা প্রচেষ্টা এগিয়ে নেওয়ার জন্য সম্পূর্ণ অর্থায়ন করার আহ্বান জানাচ্ছি।
কর্মকর্তা ও চিকিৎসকরা বলেছেন, ৬ ফেব্রুয়ারির ভূকম্পনে তুরস্কে ৩৮,০৪৪ জন এবং সিরিয়ায় ৩,৬৮৮ জন মারা গেছে, যা নিশ্চিতকৃত মোট সংখ্যা ৪১,৭৩২-এ পৌঁছেছে।
আরও পড়ুনঃ নির্বাচন ছাড়া উপায় নেই: ওবায়দুল কাদের





