নিজস্ব সংস্কৃতির চর্চায় আমরা হবো অনুকরণীয় : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,এই আকাশ-সংস্কৃতির যুগেও আমরা এমনভাবে সংস্কৃতি চর্চা করবো, যাতে আমরা অনুকরণীয় হয়ে উঠতে পারি।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কালচারাল জানালিস্ট ফোরাম অব বাংলাদেশ(সিজেএফবি) আয়োজিত ‘২১তম পারফরমেন্স অ্যাওয়ার্ড ’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষ্টি-সংস্কৃতি-সাহিত্যে আমরা বাঙালিরা অনেক দেশের চেয়ে উন্নত। উপমহাদেশেও অনেক ভাষাভাষীদের চেয়ে আমাদের সংস্কৃতির ভিত অনেক গভীরে প্রোথিত। তাই আমরা কাউকে অনুকরণ করবো না। আমরা চাই দেশ জুড়ে সংস্কৃতি চর্চার একটা জোয়ার বয়ে যাক। আগামী প্রজন্মকে আত্মকেন্দ্রিকতা ও মৌলবাদের দিকে ঝুঁকে পড়া থেকে রক্ষায় এর বিকল্প নেই।
সম্মাননার বিষয়ে গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, একটি পুরস্কার একজন শিল্পীর জীবন বদলে দিতে পারে। শিল্প-সংস্কৃতির লালন-পালন ও পৃষ্ঠপোষকতায় পুরস্কার একটি বড় ভূমিকা রাখে, উৎসাহ যোগায়। সংস্কৃতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি দুই দশক ধরে এ বিষয়ে ভূমিকা রাখছে এ জন্য তাদেরকে এবং তাদের পৃষ্ঠপোষকদেরও ধন্যবাদ জানাই।
আরও পড়ুনঃ “চিকিৎসায় অবহেলা মেনে নেওয়া হবে না”






রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৩২ - tathyasangjog
February 18, 2023[…] […]
"পদযাত্রায় বাধা দেয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আ. লীগ কর্মসূচি দিচ্ছে" - tathyasangjog
February 18, 2023[…] […]
"২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ" - tathyasangjog
February 18, 2023[…] […]
"রোজায় নিত্যপণ্যের কোনো সংকট হবে না" - tathyasangjog
February 18, 2023[…] […]
"রাজনীতির টোকাইদের নিয়ে জোট করেছে বিএনপি" - tathyasangjog
February 18, 2023[…] […]
"সংবিধান থেকে এক চুলও নড়বে না আওয়ামী লীগ" - tathyasangjog
February 18, 2023[…] […]