জাতীয় ফিচার

নির্বাচন ছাড়া উপায় নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পদযাত্রার নামে যতই অপচেষ্টা করুক না কেন, নির্বাচন ছাড়া কোনো উপায় নেই।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে মকবুল হোসেন কলেজ প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের নদীতে জোয়ার নেই। গণজোয়ারও আসে না। তারা (বিএনপি) স্লো মোশনে পদযাত্রা করছেন। শর্টমার্চ থেকে লংমার্চে যাচ্ছেন, সবই ভুয়া। বিএনপির আন্দোলনের খেলা শেষ।

ওবায়দুল কাদের বলেন,আওয়ামী লীগ পালিয়ে যাবে না, পালিয়েছে তারেক রহমান। আওয়ামী লীগের শেকড় এ দেশের মানুষের অন্তরে অন্তরে। আওয়ামী লীগ থাকবে, আপনারা পালিয়েছেন, ভবিষ্যতেও পালাবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১৪ বছর আগের ঢাকা আর আজকের ঢাকা কিংবা পুরো বাংলাদেশের দিকে তাকান, কতটা পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে, তা দৃশ্যমান। যেদিকে তাকানো হয়, উন্নয়ন আর উন্নয়ন। বিশ্বসংকটেও বাংলাদেশের জনগণ শেখ হাসিনার ওপর নির্ভর করে। বর্তমান সরকারের উন্নয়নে তারা খুশি। মন খারাপ শুধু বিএনপির। সরকারের সফলতার অন্যতম বঙ্গবন্ধু স্যাটেলাইট, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, পায়রা সমুদ্রবন্দর, রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্র, রামপালের কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র। একদিনে ১০০ সেতুর উদ্বোধন কেবল শেখ হাসিনা সরকারের দ্বারাই সম্ভব।’

সরকার বেশি দামে জ্বালানি কিনে ভর্তুকি দিয়ে দেশ চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার পরিবার সাধারণ জীবনযাপন করেন। নিজের ভাগ্য নয়, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে শেখ হাসিনার সরকার। অথচ তারেক জিয়া লুটপাট ও সন্ত্রাসের সর্বোচ্চ অবস্থানে থাকা ব্যক্তি। লুটপাটের রাজা তারেক, হাওয়া ভবনকে খাওয়া ভবন বানিয়েছে।’

আরও পড়ুনঃ “চিকিৎসায় অবহেলা মেনে নেওয়া হবে না”

রিপোর্টার

About Author

1 Comment

  1. তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে - tathyasangjog

    February 17, 2023

    […] আরও পড়ুনঃ নির্বাচন ছাড়া উপায় নেই: ওবায়দুল কাদের […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র