জাতীয় ফিচার

তারেক রহমান না ফিরলেও নির্বাচন হবেই: পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলের ভেতর-বাইরে যতই জল্পনা চলুক, সরকারের অবস্থান স্পষ্ট। রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক আলোচনা সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন,

“তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না বা বন্ধ হয়ে যাবে—এটা আমার ঠিক মনে হয় না। একজন ব্যক্তির অনুপস্থিতিতে গোটা দেশের নির্বাচন বন্ধ হওয়ার কোনো কারণ দেখি না। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।”

তিনি আরও জানান, তারেক রহমান যদি দেশে ফিরতে চান, সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। “একদিনের নোটিশে ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব। তিনি আবেদন করলেই তা দেওয়া হবে,” যোগ করেন তৌহিদ হোসেন।

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “ম্যাডাম এখনো খুবই অসুস্থ। বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই। অবস্থার কিছুটা উন্নতি হলে বিএনপি যদি আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে, সরকার সব ধরনের সহযোগিতা করবে। প্রয়োজনীয় যতটুকু সাহায্য লাগে, আমরা করে যাচ্ছি।”

বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছে, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। কিন্তু সরকারের এই স্পষ্ট অবস্থানের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে, বিএনপি এবার কোন পথে হাঁটবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র