জাতীয় ফিচার

“তারেক রহমানের দেশ ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ স্পষ্ট আশ্বাস দেন।

শফিকুল আলমের পোস্টে বলা হয়, “তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় – এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কি না।”

তিনি যোগ করেন, “এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই।” এর পাশাপাশি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীদের কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

তারেক রহমান গতকাল ভার্চুয়ালি এক সমাবেশে বলেছিলেন, “আমার দেশে ফেরার সিদ্ধান্ত আমার একক নিয়ন্ত্রণে নেই।” এই বক্তব্যের পর থেকে তার ফেরার বিষয়ে রাজনৈতিক মহলে আলোচনা জমে উঠেছে। বিএনপি নেতারা আশা করছেন, তারেকের ফেরা দেশের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং আগামী নির্বাচনে দলের প্রস্তুতিকে শক্তিশালী করবে।

সরকারের এই স্পষ্ট অবস্থান তারেক রহমানের ফেরাকে সহজ করে তুলতে পারে, যদিও আইনি জটিলতা ও রাজনৈতিক চাপের কারণে এটি এখনও অপেক্ষমাণ।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র