জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“ডেঙ্গুরোগের প্রাদূর্ভাব বাড়ার জন্য জলবায়ু পরিবর্তন দায়ী”

গুলিস্তানে বিস্ফোরণ: চিকিৎসা দিতে ঢামেকে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর

 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,বাংলাদেশসহ বিশ্বব্যাপী ডেঙ্গুরোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। এ জন্য জলবায়ু পরিবর্তনই দায়ী। এই জলবায়ু পরিবর্তন ও এর ক্ষতিকর প্রভাব বিস্তারে বিশ্বের শক্তিশালী দেশগুলো দায় এড়াতে পারে না।

আজ রোববার বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। দুবাইতে ৩০ নভেম্বর শুরু হওয়া এ জলবায়ু সম্মেলন আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ কারণে জলবায়ু পরিবর্তনে ক্ষতি কমিয়ে নিতে বিশ্বের শক্তিশালী দেশগুলোকে সহযোগিতার হাত আরও প্রসারিত করতে হবে, পিছিয়ে থাকা দেশগুলোতে সহযোগিতা বাড়াতে হবে।

জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যখাতে বাংলাদেশের চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানাবিধ চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় বর্তমান সরকারের উদ্যোগগুলোও তুলে ধরেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ভেক্টর বর্ণ রোগব্যাধিও বেড়ে যাচ্ছে। এর মধ্যে এডিস মশার কারণে বিশ্বব্যাপী ডেঙ্গু আক্রান্তের হার বেড়ে যাওয়া অন্যতম।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। ফলে আমাদের এই সব রোগসমূহ ম্যানেজ করতে অনেক বেশি ব্যয় করতে হচ্ছে। হাসপাতালের বিছানা ডেঙ্গু রোগীদের দিয়ে ভর্তি থাকছে। ফলে একদিকে যেমন ব্যয় বাড়ছে, অন্যদিকে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি থাকায় অন্য রোগীরা স্বাভাবিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

আরও পড়ুনঃ এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র