জাতীয় ফিচার

“ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ও তার সঙ্গে যারা ছিলেন তারাও বলেছেন অতিদ্রুত নির্বাচন ব্যবস্থা করতে কাজ করছেন তারা। তিনি (ড. ইউনূস) বলেছেনও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে কাজ করছেন তারা।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান বিএনপি মহাসচিব।

এ সময় দেশে বিভিন্ন বিশৃঙ্খল ঘটনা ও অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ না করতে পারার দায়ও সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। দেশে যেসব ঘটনা ঘটছে তার দায় সরকার এড়াতে পারে না। সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সামনে এগুলো ঘটেছে, যা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করেছে, ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে।

তিনি আরও বলেন, সংস্কার করে দ্রুত নির্বাচনের তাগাদা দেয়া হয়েছে ড. মুহাম্মদ ইউনূসকে। একইসঙ্গে গত ১৫/১৬ বছরে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে৷

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র