টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ
সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এর আগে টেস্টে প্রতিটি দেশের সাথে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দেখাতে হারের ইতিহাস বদলে জয়ের হাসি হাসলো সাকিব-তামিমরা।
আজ শুক্রবার একমাত্র টেস্টের আগে এই সিরিজে তিন ম্যাচের ওয়ানডে ২-০ ব্যবধানে ও টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
১৫৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২৮৬ রান করেছিলো আয়ারল্যান্ড। ২ উইকেট হাতে নিয়ে ১৩১ রানে এগিয়ে ছিলো আইরিশরা। অ্যান্ডি ম্যাকব্রিন ৭১ ও গ্রাহাম হুম ৯ রানে অপরাজিত ছিলেন।
ম্যাচ জিততে ১৩৮ রানের টার্গেট পায় বাংলাদেশ। এই ইনিংসে বল হাতে বাংলাদেশের তাইজুল ৯০ রানে ৪টি, এবাদত ৩৭ রানে ৩টি ও অধিনায়ক সাকিব আল হাসান ২৬ রানে ২ উইকেট নেন।
টেস্ট ক্যারিয়ারের ২৬তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৪৮ বল খেলে ৭টি চারে অপরাজিত ৫১ রান করেন মুশফিক। ১টি করে চার-ছয়ে ২২ বলে অপরাজিত ২০ রান করেন মোমিনুল। আয়ারল্যান্ডের অ্যাডায়ার-ম্যাকব্রিন ও হোয়াইট ১টি করে উইকেট নেন।





