টাঙ্গাইলে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত ৩
টাঙ্গাইলের ভূঞাপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু রেললাইনের টেপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, যমুনা সেতু এলাকার ইব্রাহিমাবাদ স্টেশন থেকে জামালপুরে যাওয়ার পথে ভুঞাপুর উপজেলার টেপাকান্দি এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয় জামালপুর এক্সপ্রেস ট্রেনটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত হন আরও পাঁচজন। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সম্ভব নয়: প্রধানমন্ত্রী





