জাতীয় ফিচার

গণঅবস্থানে বিএনপি; সতর্ক আওয়ামী লীগ

সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিলহ ১০ দফা দাবিতে সারাদেশে বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এদিকে বিএনপির পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সতর্ক অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

ঢাকার গুরুত্বপূর্ণ চারটি পয়েন্টে সমাবেশে করবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

আজ বুধবার বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে একযোগে গণঅবস্থান কর্মসূচি পালন করছে। এরই মধ্যে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। বেলা ১১টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল ৩টা পর্যন্ত।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচির নেতৃত্বে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন জ্যেষ্ঠ নেতা। সরকারবিরোধী বিভিন্ন দল ও জোটসঙ্গীরাও এ কর্মসূচি পালন করছে।

আরও পড়ুনঃ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সম্ভব নয়: প্রধানমন্ত্রী

 

রিপোর্টার

About Author

1 Comment

  1. মাতৃভাষা পিডিয়ার উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী - tathyasangjog

    January 11, 2023

    […] আরও পড়ুনঃ গণঅবস্থানে বিএনপি; সতর্ক আওয়ামী লীগ […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র