রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪১
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪১ জনকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, বুধবার (১১ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার উদ্ধার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২২ হাজার ৭২৪ পিস ইয়াবা, ১১১ গ্রাম হেরোইন, ১৭৩ বোতল ফেনসিডিল ও ৭ কেজি ৯৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ আওয়ামী লীগ তার কথা রাখে: প্রধানমন্ত্রী





