জাতীয় দল ছাড়ার হুমকি দিলেন স্পেনের ১৫ নারী ফুটবলার
প্রধান কোচের বরখাস্তের দাবিতে স্পেন জাতীয় দল ছাড়ার হুমকি দিয়েছেন ১৫ নারী ফুটবলার।
আন্দোলনকারী ১৫ নারী ফুটবলার প্রধান কোচের বরখাস্তের দাবিতে স্পেন ফুটবল ফেডারেশনে একটি করে মেইল দিয়েছেন।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারী ফুটবলাররা হলেন ভিসেন্তে মোরাজা, প্যাট্রি গুইজারো, লেইলা, লুসিয়া গার্সিয়া, ম্যাপি লেওন, উনা ব্যাটল, লাইয়া আলেইক্সান্দারি, ক্লদিয়া পিনা, আইতানা বোনমাতি, আন্দ্রেয়া পেরেইরা, মারিওনা কালদেন্তে, স্যান্দ্রা প্যানোস, লোলা গ্যালার্ডো, নেরেয়া এইজাগুইরে ও অ্যামাইয়াস সারেইজি।
আরও পড়ুনঃ ইউরোর বাছাইপর্বে নিষিদ্ধ রাশিয়া
প্রধান কোচ জর্জ ভিল্দার যেভাবে ট্রেনিং করান, যেভাবে ড্রেসিংরুম পরিচালনা করেন, সেগুলো নিয়ে মোটেও সন্তুষ্ট নন ওই ১৫ ফুটবলার। এই ১৫ ফুটবলারের মধ্যে ৬ জন খেলেন বার্সেলোনায়। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবেও খেলেন তাদের কয়েকজন।
এদিকে আন্দোলনকারীদের এমন দাবি উড়িয়ে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, প্লেয়ারদের এই দাবি মোটেও মানা সম্ভব নয়।






ট্রান্সজেন্ডার মডেলের সঙ্গে এমবাপ্পের ঘনিষ্টতা - tathyasangjog
September 23, 2022[…] আরও পড়ুনঃ জাতীয় দল ছাড়ার হুমকি দিলেন স্পেনের ১৫ … […]