জাতীয়

মেক্সিকোতে পানশালায় বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত

মেক্সিকোতে পানশালায় বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত

মেক্সিকোতে গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোরো শহরে একটি পানশালায় অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

গত বুধবার রাতে গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোরো শহরে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, সাম্প্রতিক বছরগুলোয় মাদকের ব্যবসা নিয়ন্ত্রণকারী প্রতিদ্বন্দ্বী দলগুলোর সংঘর্ষের মধ্যেই এ ঘটনা ঘটেছে। এটি সরাসরি হামলা বলে মনে হচ্ছে। গুলিতে নিহত ১০ জনই পুরুষ এবং এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

আরও পড়ুনঃ প্রতিবাদ জানানোর জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জেলেনস্কির

এদিকে রাজ্য সরকারের এক কর্মকর্তা বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে নয়জন ঘটনাস্থলেই মারা যান। আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর।

গুয়ানাজুয়াতোর গভর্নর দিয়েগো সিনহুয়ে রদ্রিগেজ টুইটারে গুলি চালানোর ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে অভিহিত করেন। তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর ওই টুইটে হামলার বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

মেক্সিকোর সরকারি নিরাপত্তা মন্ত্রণালয় বলছে, চলতি বছর সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে গুয়ানাজুয়াতো রাজ্যে। জানুয়ারি থেকে আগস্টের মধ্যে সেখানে প্রায় ২ হাজার ১১৫ জন নিহত হয়েছেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র