Uncategorized

ছেলের হাতে খুন হলেন অভিনেত্রী বীণা কাপুর

সম্পত্তির জন্য ছেলের হাতে খুন হলেন ভারতীয় টিভি অভিনেত্রী বীণা কাপুর। অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৪ বছর।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সম্পত্তির জন্য বীণাকে বেসবল ব্যাট দিয়ে ক্রমাগত পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেন তাঁর ছেলে। বীণার মৃত্যু নিশ্চিত করার পর প্লাস্টিকের ব্যাগে করে লাশ রায়গড়ের জঙ্গলের মাথেরান নদীতে ফেলে দেওয়া হয়। মুম্বাইয়ের জুহুতে এই অভিনেত্রীর বাড়ি। সেখান থেকে রায়গড়ের সেই জঙ্গলের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার।

বীণা কাপুরের দুই ছেলে। তিনি থাকতেন ছোট ছেলের কাছে। এ রকম কিছু ঘটতে পারে, তা আগে থেকে বুঝতে পেরেছিলেন বীণা কাপুরের যুক্তরাষ্ট্রপ্রবাসী বড় ছেলে। কয়েক দিন ধরে মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে জুহু পুলিশকে জানান তিনি। এরপরই অভিযুক্ত ছেলে শচীন কাপুরকে আটক করে বীণা কাপুরের লাশ উদ্ধার করে পুলিশ। এখন পুলিশের হেফাজতে আছেন ৪৩ বছর বয়সী শচীন।

আরও পড়ুনঃ রোববার পদত্যাগপত্র দেবেন বিএনপির সংসদ সদস্যরা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান