চীনে বন্যায় নিহত ৩৩, নিখোজ ১৮
চীনে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। তবে বেইজিংয়ের দক্ষিণ-পশ্চিমে চীনের জুওঝো শহরে বন্যার পানি কমতে শুরু করেছে। স্থানীয় লোকজন বলছেন, বন্যার পানি কমতে থাকায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে চ্যালেঞ্জ।
চীনের রাজধানী বেইজিংয়ে প্রবল বন্যায় ৮ আগস্ট পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে , আর ১৮ জন এখনও নিখোঁজ রয়েছে। বুধবার বেইজিং ডেইলি এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে টাইফুন ডক্সুরির পরে যে ঝড় হয়েছিল তা হেবেই প্রদেশে ভারী বৃষ্টি নিয়ে আসে, শরতের ফসলকে প্রভাবিত করে এবং খামার সরঞ্জামের ক্ষতি করে।
বেইজিং ও হেবেই প্রদেশের বেশ কয়েকটি বন্যাকবলিত এলাকায়ও বিদ্যুৎ পুনঃস্থাপন করা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিন, হেইলংজিয়াং এবং লিয়াওনিং-এ আবারও বিদ্যুৎ পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
উত্তর-পূর্ব চীন, বেইজিং এবং হেবেই প্রদেশ দু’সপ্তাহ আগে দক্ষিণ ফুজিয়ান প্রদেশে প্রবল টাইফুনের আঘাতের পর থেকে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে । একই সময়ে, বন্যার কারণে চীনের বৃহত্তম শহর জুওঝো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, তিন বছর ধরে মহামারী ছিল, এবারের বন্যা সব লণ্ডভণ্ড করে দিয়েছে। তিনি বলেন, এ কারণে এখন কোনো গ্রাহক আমার কাছে আসবে না। একইসঙ্গে জুওজু প্রশাসন জানিয়েছে, বন্যার কারণে ওই এলাকায় শত শত সেতু ও শত শত কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন অনুমান করেছে যে জলের কারণে এলাকার ক্ষতি প্রায় ১৭ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ প্রতিদিন আলু খেলেও কি ওজন কমানো যায়?





