দেশ সংযোগ

চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে নিহত

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

চট্টগ্রামের শিকলবাহা এলাকায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হোসনে আরা বেগম (৫০) ও তার ছেলে মো. পারভেজ (৩০)। এদিকে ঘটনার পরপরই তিনজনকে আটক করেছে পুলিশ। অন্যদের ধরতে অভিযান অব্যাহত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশের রাস্তা নিয়ে প্রতিবেশী এক পরিবারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিল হোসনে আরার পরিবারের। রাস্তায় গাড়ি চলাচল করলে বাড়ির দেয়ালে লাগছে, এ অজুহাতে হোসনে আরার পরিবার রাস্তায় গাড়ি চলাচলে বাধা দিতে পিলার বসানোর চেষ্টা করে। প্রতিবেশী পরিবারের সদস্যরা তাতে আপত্তি তোলে। এ নিয়ে গত ৫ এপ্রিল একবার দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছিল। আজ সন্ধ্যায় পুনরায় দুইপক্ষের মধ্যে মারামারি হয়। এতে হোসনে আরাসহ কয়েকজন আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক হোসনে আরা ও তার ছেলে পারভেজকে মৃত ঘোষণা করেন।

বাবা তৈয়ব আলী বলেন, তারা পরিকল্পিতভাবে এসে হামলা চালায়। আমাদের এলোপাতাড়ি কোপাতে থাকে। আমার স্ত্রী ও ছেলেকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

আরও পড়ুনঃ মঙ্গলবার ত্রিদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য