ঘরেই তৈরি করুন স্পাইসি চিকেন উইংস
ছোট-বড় সবারই পছন্দ স্পাইসি চিকেন উইংস। তবে সবসময় বাইরে থেকে না কিনে ঘরেই তৈরি করতে পারেন এই মজাদার খাবারটি। আসুন দেখে নেই স্পাইসি চিকেন উইংস তৈরিতে কি কি লাগছে।
উপকরণ: মুরগির পাখা ৮টি, সাদা গোলমরিচ আধা চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, চিনি আধা চা-চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ কলিকুচি ১ চা-চামচ, শুকনা গুঁড়া মরিচ সিকি চা-চামচ, কাঁচা মরিচবাটা সিকি চা-চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, সাদা ভিনেগার ১ চা-চামচ, মাস্টার্ড সস ১ চা-চামচ, টমেটো সস ১ চা-চামচ, চিলি সস ১ চা-চামচ, সাদা গোলমরিচ আধা চা-চামচ।
প্রণালি: মুরগির পাখাগুলোকে ধুয়ে একটা কাঁটা চামচ দিয়ে কেঁচে নিন। সব মসলা একসঙ্গে একটা বোলের মধ্যে নিয়ে মিশিয়ে নিন। মাখানো মসলার মধ্যে মোরগের পাখাগুলো ভালো করে মিশিয়ে নিন। ১ ঘণ্টা মেরিনেট করে একটা গ্রিল প্যানে ভেজে নিন।





