পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপির ৭ এমপি
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির ৭ জন সংসদ সদস্য (এমপি)।
আজ শনিবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর গোলাপবাগ মাঠের গণসমাবেশ থেকে পদত্যাগের এ ঘোষণা দেন তারা।
পদত্যাগ করা ৭ এমপি হলেন: বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার ভূঞা এবং সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা।
এ বিষয়ে সমাবেশে বগুড়া-৬ আসনের এমপি গোলাম সিরাজ বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি আর সংসদে যাবে না। দলের সব সংসদ সদস্য পদত্যাগপত্রে সই করেছেন। যে কোনো সময় তা স্পিকারের কাছে জমা দেয়া হবে।
এছাড়া সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা বলেন, স্বাক্ষর করা পদত্যাগপত্রের কপি ই-মেইলের মাধ্যমে স্পীকারের কাছে পাঠিয়ে দিয়েছি। রোববার (১১ ডিসেম্বর) জাতীয় সংসদে পাঠিয়ে দিব। আজ থেকে শেখ হাসিনার অবৈধ সংসদে আমরা নেই। সংসদে আমরা জনগণের পক্ষে কথা বলতে চেয়েছিলাম৷ কিন্তু বারবার আমাদের মাইক বন্ধ করে দিয়েছিল। এই সংসদে থাকা আর না থাকা সমান।
আরও পড়ুনঃ ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে : তথ্যমন্ত্রী






নয়াপল্টনে নাশকতার আশঙ্কা ডিএমপির - tathyasangjog
December 10, 2022[…] আরও পড়ুনঃ পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপির ৭ এমপি […]
বিএনপির বিচার চাইলেন আগুন সন্ত্রাসে নিহতদের স্বজনরা - tathyasangjog
December 10, 2022[…] আরও পড়ুনঃ পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপির ৭ এমপি […]
বিএনপির গণসমাবেশে ১০ দফা ঘোষণা - tathyasangjog
December 10, 2022[…] আরও পড়ুনঃ পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপির ৭ এমপি […]
বিএনপির আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সাধারণ মানুষ: ওবায়দুল কাদের - tathyasangjog
December 10, 2022[…] আরও পড়ুনঃ পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপির ৭ এমপি […]
বিএনপি নেতাদের বিচার ও রাজনীতি থেকে বিদায়ই আজ জনগণের দাবি : তথ্যমন্ত্রী - tathyasangjog
December 10, 2022[…] আরও পড়ুনঃ পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপির ৭ এমপি […]