গুলশানে বারের সামনে হাতাহাতি করে ভাইরাল তিন নারী গ্রেফতার
সম্প্রতি গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন নারীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৪ এপ্রিল রাতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন সাদা পোশাক পরা নারী ও লাল শাড়ি পরা নারীর মধ্যে হাতাহাতি হচ্ছে। এ সময় চিৎকার-চেচামেচিও করছিলেন তারা। কয়েকজন পুরুষ অবশ্য তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান হারুন অর রশীদ।
আরও পড়ুনঃ গর্ভাবস্থায় নারীদের বয়স দ্রুত বাড়ে





