বিশ্ব সংযোগ

গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ৮ ভারতীয়কে ছেড়ে দিলো কাতার

প্রায় ১৮ মাস কারাভোগ শেষে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় নৌবাহিনীর সাবেক আট কর্মকর্তাকে মুক্তি দিয়েছে কাতার।

মুক্তি পাওয়া আটজনকে স্বাগত জানিয়েছে ভারত সরকার। দাহরা গ্লোবাল কোম্পানিতে কাজ করা এই আট ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাকে আটক করেছিল কাতার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারের আমিরকে তাদের মুক্তি দেয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।

২০২২ সালের অক্টোবরে দোহায় অবস্থিত কাতারের ইন্টালিজেন্স সার্ভিসেস তথা গোয়েন্দা বিভাগ ওই আট ভারতীয়কে আটক করে। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল। পরে দেশটির আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়। পরবর্তীতে ভারত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড বাতিল করাতে সক্ষম হয়।

মুক্তি পাওয়া আট সাবেক ভারতীয় নৌসেনা হলেন ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বার্মা, ক্যাপ্টেন সৌরভ বাশিস্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকার পাকালা, নাবিক রাগেশ ও কমান্ডার সঞ্জীব গুপ্তা।

কাতারের কারাগার থেকে ছাড়া পেয়ে দেশে আসার পর নৌবাহিনীর সাবেক এসব কর্মকর্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ সব জায়গায় চাঁদাবাজি এবং মজুতদারি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা