জাতীয় ফিচার

কোয়ান্টাম বিপ্লব: পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিন বিশিষ্ট বিজ্ঞানী—জন ক্লার্ক, মিশেল এইচ. দেভোরে এবং জন এম. মার্টিনিস। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, বৈদ্যুতিক সার্কিটে ‘ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং’ এবং ‘এনার্জি কোয়ান্টাইজেশন’-এর অভূতপূর্ব আবিষ্কারের জন্য তাদের এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।

এই গবেষণা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নতুন দ্বার উন্মোচন করেছে, যা ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিংসহ অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বিশ্বাস করা হচ্ছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে পদার্থবিজ্ঞানে এ বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

বিজ্ঞানী জন ক্লার্ক ১৯৪২ সালে যুক্তরাজ্যের কেমব্রিজে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত।

মিশেল এইচ. দেভোরে ১৯৫৩ সালে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে প্যারিস-সুদ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করছেন।

তৃতীয় বিজ্ঞানী জন এম. মার্টিনিস ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত।

নোবেল বিজয়ী এই তিন বিজ্ঞানী পাবেন একটি নোবেল মেডেল, একটি সার্টিফিকেট এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার পুরস্কার। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা। এই অর্থ তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।

যথারীতি, এবারও নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। নোবেল কমিটি পুরো প্রক্রিয়াটি কঠোর গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করেছে। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্যমতে, ৬ অক্টোবর চিকিৎসাশাস্ত্র, ৭ অক্টোবর পদার্থবিজ্ঞান, ৮ অক্টোবর রসায়ন, ৯ অক্টোবর সাহিত্য এবং ১০ অক্টোবর শান্তি পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এছাড়া ১৩ অক্টোবর অর্থনীতির বিজয়ীর নাম প্রকাশের মাধ্যমে এ বছরের নোবেল ঘোষণা পর্ব শেষ হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র