দেশ সংযোগ

কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫১

কেনিয়ার নাকুরু শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শুক্রবার স্থানীয় সময় রাতে কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় কেরিচো ও নাকুরু শহরের মধ্যবর্তী ব্যস্ততম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় কেরিচো ও নাকুরু শহরের মধ্যবর্তী ব্যস্ততম সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি যানবাহন এবং পথচারীদের ধাক্কা দেয়। এই ঘটনায় প্রাথমিকভাবে ৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে পরবর্তীকালে এটি বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক বলেন, আহত আরও তিনজন মারা যাওয়ার পর মৃত্যু বেড়ে ৫১ হয়েছে।

মায়েক আরও বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ৩০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। মৃত্যু আরও বেশি হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা ৩০ জনের খবর নিশ্চিত হতে পেরেছি।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেশটির পরিবহনমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত করা হচ্ছে।’

কেনিয়া রেডক্রস জানিয়েছে, ট্রাকটি ৬টিরও বেশি যানবাহনকে ধাক্কা দেয় এবং পথচারীদের ওপর দিয়ে চলে যায়। স্থানীয় টেলিভিশনে পোস্ট করা ছবিতে দুমড়েমুচড়ে যাওয়া কয়েকটি গাড়ি দেখা গেছে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসায় সৌদি যুবরাজ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য