কাতার প্রবাসীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি এবং কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদেরকে ও দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছি।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য টেবিলে উপস্থাপিত নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এ, কে,এম রহমতুল্লার এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে বাংলাদেশ-কাতার সরকার পর্যায়ে একটি কমিটি গঠনের আহ্বান জানাই এবং একইসাথে পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য দুই দেশের ব্যবসায়িক গোষ্টিকে একক একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আরো গতিশীল করার জন্য যৌথ ব্যবসায়িক ফোরাম প্রতিষ্টার আহ্বান জানিয়েছি।
সরকার দলীয় সদস্য হাবিবর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশ-কাতার বিজনেস ফোরাম’ দুই দেশের বেসরকারি খাতগুলোকে নতুন নতুন মাধ্যমে যুক্ত করে বাংলাদেশ ও কাতারের সম্পর্ক অধিকতর শক্তিশালী করবে।
শেখ হাসিনা বলেছেন, আমাদের ইকোনমিক ডিপ্লোম্যাসির অংশ হিসেবে সরাসরি বিদেশী বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি রপ্তানি, এবং বাণিজ্য বৈচিত্র্যকরণের জোরালো উদ্যোগ গ্রহণ করেছি।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ “মানবস্বাস্থ্যের হুমকি কমাতে প্লাস্টিকের বিকল্প সামগ্রীর ব্যবহার বাড়াতে হবে”






বিএনপি মহাসচিবের বিশ্রি মন্তব্য কী করে বের হয়: ওবায়দুল কাদের - tathyasangjog
June 15, 2023[…] আরও পড়ুনঃ কাতার প্রবাসীদের বিনিয়োগের আহ্বান প্… […]
শিগগিরই ব্রিকসের সদস্য পদ ফিরে পেতে পারে বাংলাদেশ - tathyasangjog
June 15, 2023[…] আরও পড়ুনঃ কাতার প্রবাসীদের বিনিয়োগের আহ্বান প্… […]
বিএনপি আমাদের ইতিহাস, ঐতিহ্য ধ্বংস করতে চায়: তথ্যমন্ত্রী - tathyasangjog
June 15, 2023[…] আরও পড়ুনঃ কাতার প্রবাসীদের বিনিয়োগের আহ্বান প্… […]
বিশ্বব্যাপী সব শিশু যাতে মারাত্মক সংক্রামক রোগ প্রতিরোধের টিকা পায়: প্রধানমন্ত্রী - tathyasangjog
June 15, 2023[…] আরও পড়ুনঃ কাতার প্রবাসীদের বিনিয়োগের আহ্বান প্… […]