ওমান, কাতার ও কুয়েতে নিষিদ্ধ ‘টাইগার-৩’
মধ্যপ্রাচ্যের ৩টি দেশ ওমান, কাতার এবং কুয়েতে সালমান খানের নতুন সিনেমা টাইগার-৩ সিনেমার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, এশিয়ার ৩টি দেশে ‘টাইগার-৩’ সিনেমার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এসব দেশে নিষেধাজ্ঞা আরোপের পেছনের কারণ হলো ইসলামী দেশ ও সেখানকার মানুষদের নেতিবাচক আলোকে চিত্রিত করা। যদিও সালমান খান, বা যশরাজ ফিল্মসের পক্ষ থেকে এখন এই নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
‘টাইগার-৩’ সিনেমার অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছিল ৫ নভেম্বর, সিনেমা মুক্তির ঠিক এক সপ্তাহ আগে। অগ্রিম টিকিট বুকিং অসাধারণ সাড়া ফেলেছে। সালমান খানকে নিয়ে ক্রেজ চোখে পড়ার মতো। সিনেমা বাণিজ্য বিশ্লেষক এবং চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ জানিয়েছেন, সিনেমাটি মাত্র চার দিনে পিভিআর এবং সিনেপোলিসসহ জাতীয় চেইনগুলোতে ১ লাখ টিকিট বিক্রি হয়েছে।





