দেশ সংযোগ ফিচার

উখিয়ায় ক্যাম্পে গোলাগুলি; ৫ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোর ৬টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট, ব্লক-বি-১৭-১৮ সংলগ্ন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতরা হলেন, ক্যাম্প-৮ ওয়েস্ট এইচ-৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ-২১ ব্লকের মো. জাকরিয়ার ছেলে মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১৩ এর বি-১৭ ব্লকের আবুল বাশারের ছেলে নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর এইচ-৪২ ব্লকের আব্দুল কাদেরের ছেলে মো. নজিমুল্লাহ।

নিহত অন্যজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। গোলাগুলিতে আরও বেশ কয়েকজন রোহিঙ্গা দুষ্কৃতকারী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ক্যাম্পসূত্র।

এ বিষয়ে ৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর জাগো নিউজকে বলেন, ভোর ৬টার দিকে ক্যাম্পে রোহিঙ্গা দুষ্কৃতকারীদের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এতে আহত হন অনেকে। তাদের উদ্ধার করে ক্যাম্পস্থ এনজিও হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। অভিযানের পর বিস্তারিত জানানো হবে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গোলাগুলির খবর পেয়ে থানা পুলিশও ঘটনাস্থলে যায়। ক্যাম্পের গোলাগুলির স্থলে নিহত হয়ে পড়ে থাকাদের উখিয়া থানা পুলিশ উদ্ধার করে সুরতহাল তৈরির পর নিজেদের হেফাজতে নেয়। এরপর হাসপাতালে মারা যাওয়াদেরও একইভাবে নিয়ে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর কার্যক্রম চলছে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ “আগামী বছরেও সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা”

রিপোর্টার

About Author

3 Comments

  1. দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু - Tathya Sangjog

    July 7, 2023

    […] আরও পড়ুনঃ উখিয়ায় ক্যাম্পে গোলাগুলি; ৫ রোহিঙ্গা … […]

  2. তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপ করার সুযোগ নাই: তথ্যমন্ত্রী - Tathya Sangjog

    July 7, 2023

    […] আরও পড়ুনঃ উখিয়ায় ক্যাম্পে গোলাগুলি; ৫ রোহিঙ্গা … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার