জাতীয় ফিচার

ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন, তাদের মেয়ে পূর্ণতা এবং ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকার বাসিন্দা আনিছুর রহমান।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশফিকুর রহমান জানান, মফিজুল ইসলাম তার পরিবার নিয়ে কুষ্টিয়ার শ্বশুরবাড়ি থেকে নাটোরে ফিরছিলেন। পথিমধ্যে মুন্নার মোড়ে লিচু কিনতে মোটরসাইকেল থামান। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়, যার ফলে ঘটনাস্থলেই সুর্বনা, পূর্ণতা এবং স্থানীয় লিচু বিক্রেতা আনিছুর রহমান নিহত হন। আহত মফিজুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র