ফিচার বিশ্ব সংযোগ

ইমরান খান পুরোপুরি সুস্থ: উজমা খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলা উদ্বেগ-উৎকণ্ঠা ও নানা গুজবের অবসান ঘটল। মঙ্গলবার (২ ডিসেম্বর) আদিয়ালা কারাগারে বন্দি ইমরানের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এসে তাঁর বোন উজমা খান স্পষ্ট জানান, “ইমরান সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন।”

কারাগারের বাইরে সাংবাদিকদের উজমা বলেন, “আমি আজ ভাইয়ের সঙ্গে দেখা করে এসেছি। তিনি শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ। আলিমা ও নরিনের সঙ্গে আরও বিস্তারিত আলোচনার পর পরে জানাব।” তিনি আরও বলেন, “অবশেষে সাক্ষাতের অনুমতি পেয়ে আমি খুব খুশি।”

এর আগে দীর্ঘ প্রতীক্ষার পর উজমা খানকে আনুষ্ঠানিকভাবে কারাগারে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সাক্ষাতের খবর পাওয়ার পরই তিনি আদিয়ালা কারাগারের দিকে রওনা দেন।

এদিকে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দিনটিতে পুরো আদিয়ালা এলাকা ছিল কঠোর নিরাপত্তা বলয়ে। কারাগার রোডে নতুন করে ৫টি চেকপোস্ট বসানো হয়, জেলা পুলিশের ১২টি থানা, নারী পুলিশ ও ৭০০-র বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। অ্যান্টি-রায়ট গিয়ারসহ কঠোর তল্লাশির পরই যানবাহন ও লোকজনকে এগোতে দেওয়া হচ্ছে।

ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে একাধিক মামলায় বন্দি আছেন। তাঁর স্বাস্থ্য নিয়ে পিটিআই নেতা-কর্মীদের উদ্বেগ ও সরকারের বিরুদ্ধে অভিযোগের মধ্যেই পরিবারের সদস্যের এই সাক্ষাৎ এবং সুস্থতার খবর দলের সমর্থকদের মাঝে বড় স্বস্তি এনেছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার