২৮ অক্টোবর মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ
ছয়টি বিভাগ নিয়ে ২৮ অক্টোবর মাঠে গড়াবে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। অংশ নেবে ওয়ালটন ঢাকা, সাইফ চট্টগ্রাম, মোনার্ক পদ্মা, রূপায়ন কুমিল্লা, একমি খুলনা ও মেট্রো বরিশাল।
দলগুলো কে কাকে কোচ হিসেবে নিচ্ছে তাও ইতমধ্যে চূড়ান্ত হয়েছে। বিদেশী কোচরাই প্রতিটি দলের প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন। স্থানীয় কোচরা তাদের সহকারী হিসেবে কাজ করবেন।
দেখে নিন হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে কোন দলের কোচের দায়িত্ব পালন করবেন:
একমি খুলনা : ওয়াসিম আহমেদ (পাকিস্তান) ও হেদায়েতুল ইসলাম খান রাজিব (বাংলাদেশ)
ওয়াল্টন ঢাকা : সাইফুল আজলী (মালয়েশিয়া) ও জাহিদ হোসেন রাজু (বাংলাদেশ)
সাইফপাওয়ারটেক চট্টগ্রাম : ধরমা রাজ আবদুল্লাহ (মালয়েশিয়া) ও আশিকুজ্জামান (বাংলাদেশ)
মোনার্ক পদ্মা: জিন ই্ও (দক্ষিণ কোরিয়া), শহিদুল্লাহ টিটু (বাংলাদেশ)
মেট্রো বরিশাল : সিউনগাতে সং (দক্ষিণ কোরিয়া) ও মো. মওদুদুর রহমান শুভ (বাংলাদেশ)
রূপায়ন কুমিল্লা : ইয়ং কিউই (দক্ষিণ কোরিয়া) ও মশিউর রহমান বিপ্লব (বাংলাদেশ)।
এর আগে, গত ৬ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করা হয়। ৮ বিভাগের মধ্যে ৬টি বিভাগ প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি হকিতে অংশ নিতে যাচ্ছে।






পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে বিকেএসপি ও ঢাকা জেলা - tathyasangjog
September 30, 2022[…] […]
মোহাম্মদ আসিফ চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের নতুন সভাপতি - tathyasangjog
September 30, 2022[…] […]