নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ট্রেনে কাটা পড়ে নারায়ণগঞ্জে চাষাঢ়া রেলস্টেশন এলাকায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিল একটি ট্রেন। ট্রেনটি চাষাঢ়া রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার পথে ছাদে থাকা অজ্ঞাতপরিচয় কিশোর ট্রেনের নিচে পড়ে যায়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত কিশোরের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে তার পোশাক দেখে ধারণা করা হচ্ছে হয়তো সে পথশিশু।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) এসআই জানান, অজ্ঞাতপরিচয় এক কিশোর ট্রেনের ছাদে উঠে দৌড়াদৌড়ি করার সময় হয়তো কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের নিচে পড়ে মারা গেছে।
আরো পড়ুন : ঝিনাইদহে ৪০ টি সোনার বারসহ আটক ১





