পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে বিকেএসপি ও ঢাকা জেলা
দুই ম্যাচ খেলে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ২৭তম জাতীয় যুব হকির ঢাকা ভেন্যু থেকে চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও ঢাকা জেলা।
গাজীপুর জেলাকে ১৬-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে নিশ্চিত করেছে ঢাকা জেলা । ঢাকা হয়ে চার গোল করেছেন রাফিউল হক। তিন গোল করেছেন মোহাম্মদ শাহাদাৎ হোসেন। জোড়া গোল করেছেন তানজিন রহমান রনোক ও ইমন। এছাড়া একটি করে গোল করেছেন নাজমুস সাবিত, পাভেল হোসেন পাপ্পু, ওয়াসিম আহমেদ, সিহাব হোসেন ও শাহরুক মিয়া সিয়াম।
আরও পড়ুন : ২৮ অক্টোবর মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ
এর আগে দিনের প্রথম ম্যাচে কিশোরগঞ্জ জেলাকে ৮-০ গোলে হারিয়েছে বিকেএসপি । হ্যাটট্রিক করেছেন সাদ্দাম খান এবং একটি করে গোল করেছেন আজিজুর রহমান, আমান শরীফ, রামিম হোসেন, সাবেদুর রহমান সাজু এবং সিমুল ইসলাম।






২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে চায় ইউক্রেন - tathyasangjog
October 1, 2022[…] আরও পড়ুনঃ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে বিক… […]