জাতীয় দেশ সংযোগ রাজনীতি

২৮৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে।

আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আলোচনার পর ২৮৩টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সাংবাদিকদের চুন্নু বলেন, আমাদের একটা দাবি ছিল যে একটা ভালো ভোটের পরিবেশ যদি সৃষ্টি হয়, তাহলে জাতীয় পার্টি নির্বাচনে থাকবে। ইসি ও সরকারের আশ্বাসে মোটামুটিভাবে একটা আস্থা এসেছে যে তারা নির্বাচনটা ভালোভাবে করতে চান। সরকার ইসিকে সহযোগিতা করে যাচ্ছে, আমাদের প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তারা সহযোগিতা করবে। সেই কারণে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষ থেকে সব প্রার্থীকে অনুরোধ করছি যে, আমরা এ নির্বাচনে অংশগ্রহণ করবো।

সাধারণ মানুষ ভোটে অংশ নেবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন যাতে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয় সেই লক্ষ্যে কাজ করে যাবো। এই নির্বাচনে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

এদেশের মানুষ অনেক সচেতন। আশা করি এই নির্বাচনটা করার মাধ্যমে সব অপচেষ্টা দূর করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের লক্ষ্যে কাজ করে যাবো। সেজন্যই আমরা নির্বাচনে যাবো। প্রার্থীদের চিঠি দিচ্ছি, আগামীকাল যেনো তারা প্রতীক নেয় সেই নির্দেশ দেওয়া হচ্ছে।

আসন সমঝোতা প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, ২৮৩ আসনে ভোট করছি। কিছু কিছু আসনে আমাদের যারা সিনিয়র নেতা যারা আছেন; সেই সমস্ত আসনে তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে বা হবে এ রকম একটা অবস্থায় আছি। বাট নির্বাচনে আমরা যাচ্ছি এটাই বড় কথা। সেই সংখ্যাটা আপনারা জানতে পারবো না। সব বাধা অতিক্রম করে নির্বাচনটা আমরা করছি। সেটাই বড় কথা। আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি।

আরও পড়ুনঃ সমঝোতায় পৌঁছালো আওয়ামী লীগ ও জাতীয় পার্টি; ৩৭ আসন ছাড়ছে আওয়ামী লীগ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র