জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

সমঝোতায় পৌঁছালো আওয়ামী লীগ ও জাতীয় পার্টি; ৩২ আসন ছাড়ছে আওয়ামী লীগ

২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

আসন সমঝোতায় পৌঁছালো আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) জন্য ২৬টি এবং ১৪ দলীয় জোটের অন্য শরিকদের জন্য ৬টি সংসদীয় আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

আজ রোববার দুপুরে রাজনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ছাড় দেয়া আসনগুলো হলো; ঠাকুরগাঁও-৩, হাফিজ উদ্দিন আহমেদ; কিশোরগঞ্জ-৩, মুজিবুল হক চুন্নু; রংপুর-১, হোসেন মকবুল শাহরিয়ার; রংপুর-৩, জি এম কাদের; নীলফামারী-৪, আহসান আদেলুর রহমান; কুড়িগ্রাম-১, মুস্তাফিজ; কুড়িগ্রাম-২, পনির উদ্দিন আহমেদ; নারায়ণগঞ্জ-৫, সেলিম ওসমান; গাইবান্ধা-১, শামীম হায়দার পাটোয়ারী; গাইবান্ধা-২, মো. আব্দুর রশীদ সরকার; সিলেট-৩, মো. আতিকুর রহমান; নীলফামারী-৩, রানা মোহাম্মদ সোহেল; বগুড়া-৩, নুরুল ইসলাম তালুকদার; ব্রাহ্মণবাড়িয়া-২, আব্দুল হামিদ; চট্টগ্রাম-৮, সোলেমান আলম শেঠ; বগুড়া-২, শরীফুল ইসলাম জিন্নাহ; সাতক্ষীরা-২, মো. আশরাফুজ্জামান; ফেনী-৩, মাসুদ উদ্দিন চৌধুরী; চট্টগ্রাম-৫, আনিসুল ইসলাম মাহমুদ; পটুয়াখালী-১, রুহুল আমিন হাওলাদার; ময়মনসিংহ-৫, সালাহ উদ্দিন আহম্মেদ মুক্তি; ময়মনসিংহ-৮, ফখরুল ইমাম; পিরোজপুর-৩, মো. মাশরেকুল আজম রবি; হবিগঞ্জ-১, মো. আব্দুল মুনিম চৌধুরী; মানিকগঞ্জ-১, জহিরুল আলম রুবেল; বরিশাল-৩, গোলাম কিবরিয়া টিপু; রাজশাহী-২, ফজলে হোসেন বাদশা; সাতক্ষীরা-১, মোস্তফা লুৎফুল্লাহ আহসান; বরিশাল-২, রাশেদ খান মেনন; কুষ্টিয়া-২, হাসানুল হক ইনু; লক্ষ্মীপুর-৪, মোশাররফ হোসেন; বগুড়া-৪, রেজাউল করিম তানসেন এবং পিরোজপুর-২, আনোয়ার হোসেন মঞ্জু।

এছাড়া তরীকত ফেডারেশন, বাংলাদেশ সুপ্রিম পার্টি, কল্যাণ পার্টি ও তৃণমূল বিএনপিকে একটি করে আসন ছেড়ে দিলেও সেই আসনগুলো এখনো নিশ্চিত করেনি ক্ষমতাসীনরা।

উল্লেখ্য, রোববার বিকেল ৪টার মধ্যে এগুলো সব চূড়ান্ত করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র