২৪ ঘণ্টার ব্যবধানে অটো ড্রাইভার অনুপ কোটিপতি
শনিবারই অভ্যাসবশতই লটারির টিকেট কাটলেন অনুপ। আর রবিবারটা ছিলো তার, ২৫ কোটি রুপির ওনাম বাম্পার লটারি জিতে ২৪ ঘণ্টার ব্যবধানে অটো ড্রাইভার অনুপ কোটিপতি। খবর এনডিটিভির।
বিজয়ী জানান, সম্প্রতি ৩ লাখ রুপি ঋণের জন্য আবেদন করেছিলেন ভারতের কেরালা রাজ্যের অটো ড্রাইভার অনুপ। কষ্টের জীবনের অবসান ঘটানোর আশায় মালয়েশিয়ার রাঁধুনি হিসেবে যাওয়ার পরিকল্পনা ছিলো।
বলেন, ‘আমি ভাবিনি লটারি জিতব, আমি টিভিতে লটারির ফলও দেখিনি। দেখলাম ফোনে মেসেজ এসেছে। দেখলাম আমি জিতেছি। আমি বিশ্বাস করিনি, আমার স্ত্রীকেও দেখালাম। সেই নিশ্চিত করল এটা বিজয়ী নাম্বার।’
আরও পড়ুন : বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে না টিকটক
তবে, কাগজে কলমে ২৫ কোটি টাকার লটারি জিতলেও হিসাব মতো করসহ অনান্যবাদ কাটার পর ১৫ কোটি টাকা হাতে পাবেন অনুপ।
অনুপ জানান, ২২ বছর ধরে লটারি কিনছেন অনুপ। পুরস্কারও পেয়েছেন দু-একবার, তবে সেই অর্থের পরিমাণ ৫০০০ রুপির বেশি নয়।
তবে এবারের জিতে পরিকল্পনা বদলেছেন তিনি, বললেন, ‘ব্যাঙ্ককে ফোন করে জানিয়ে দিয়েছি যে আমার আর লোনের দরকার নেই। আমি মালয়েশিয়াও যাব না। এই টাকা দিয়ে পরিবারের জন্য আগে একটা বাড়ি বানাব। তার পর সব কিছু।’





