Uncategorized

সাইফার মামলায় খালাস পেলেন ইমরান ও কুরেশি

চলতি বছরের ৩০ জানুয়ারি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পিটিআইয়ের এই দুই নেতার উপস্থিতিতে দফতর গোপনীয়তা আইনের বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন সাইফার মামলায় ইমরান ও কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেন। পরে আদালতের ওই রায় বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন পিটিআইয়ের আইনজীবীরা।
 
সোমবার এই আবেদনে শুনানি শেষে সংক্ষিপ্ত এক রায়ে ইমরান ও কুরেশিকে মামলা থেকে অব্যাহতি দেন আইএসইচসির বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেবের সম্মিলিত বেঞ্চ।
 
তবে সাইফার মামলায় খালাস পেলেও এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না ইমরান ও কুরেশি। কারণ ইমরান খান ইদ্দত মামলায় ও কুরেশি ২০২৩ সালের ৯ মে’র মামলায় সাজা ভোগ করছেন।
 
আজ ইদ্দত মামলাটি অন্য বিচারকের কাছে স্থানান্তর করা হয়েছে। আর কুরেশি আগামী ৫ জুন পর্যন্ত রিমান্ডে আছেন।

এর আগে বৃহস্পতিবার (৩০ মে) ইসলামাবাদের একটি জেলা ও দায়রা জজ আদালত গত বছরের ৯ মে-তে দায়ের করা দুটি মামলা থেকে খালাস দেন ইমরান খানকে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান