জাতীয়

শ্রীলংকায় ফিরেছেন পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া

শ্রীলংকায় ফিরেছেন পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া

বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে প্রায় ২ সপ্তাহ পর দেশে ফিরে এসেছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর শ্রীলঙ্কায় ফেরেন তিনি। বিমানবন্দরে অবতরণের পর শ্রীলঙ্কার মন্ত্রী ও রাজনীতিকদের একটি দল তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

কলম্বোর অদূরে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেন‘তিনি (গোতাবায়া) উড়োজাহাজ থেকে বের হওয়ার সময় তাঁকে ফুলের মালা দেওয়ার জন্য ক্ষমতাসীন রাজনীতিকরা ভিড় করেন।’

সাম্প্রতিককালে শ্রীলংকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য রাজাপক্ষের সরকারকেই দায়ী করে দেশটির নাগরিকরা । দেশটিতে চলছে তীব্র খাদ্য ও জ্বালানি সংকট। গত এপ্রিলে খাদ্য ও জ্বালানি তেলের মূল্য ব্যাপকভাবে বেড়ে গেলে দেশটিতে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। সমাজের বিভিন্ন স্তরের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে রাজাপক্ষে সরকারের বিরুদ্ধে এবং এক পর্যায়ে মে মাসে পদত্যাগে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। জুলাই মাসে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবনে ঢুকে পড়ে। রাজাপক্ষে এ অবস্থায় সামরিক বিমানে দেশ ছেড়ে পালিয়ে প্রথমে মালদ্বীপ এবং পরে সিঙ্গাপুর হয়ে থাইল্যান্ডে অবস্থান নেন।

তার পলায়নের মাধ্যমে অভিজ্ঞ রাজনীতিক রনিল বিক্রমাসিংহের প্রেসিডেন্ট হওয়ার পথ তৈরি করে। ।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র