জীবনযাপন

সহজ রেসিপিতে ঘরেই তৈরি করুন কাটারিভোগ

মিষ্টি খেতে কে না ভালবাসে? প্রাচীনকাল থেকেই বাংঙ্গালীর রসনায় যুক্ত আছে নানা স্বাদের মিষ্টি। আর যুগের সাথে তাল মিলিয়ে এই মিষ্টির ধরণ যেন বাড়ছেই।

তবে যেসব মিষ্টি সবসময়ই জনপ্রিয় তার মধ্যে একটি হচ্ছে কাটারিভোগ।

আসুন জেনে নেই কাটারিভোগ তৈরিতে কি কি লাগছে;

উপকরণ

বড় আকারের চমচম              ৪টি (শিরা থেকে উঠিয়ে ছাঁকনির ওপর রেখে ভালো করে শিরা ঝরিয়ে নিন)

গরুর দুধ                                ১ লিটার

গুঁড়া দুধ                                 ১ কাপ

ঘি                                          ১ টেবিল চামচ

চিনি                                       ৩ টেবিল চামচ

কেওড়া অ্যাসেন্স                    ১ চা-চামচ

গ্রেট করা মাওয়া                     ১ কাপ।

প্রণালি

১ লিটার দুধ জ্বাল দিয়ে দুই কাপ করে নিতে হবে। প্যানে ঘি দিয়ে গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। তরল দুধ, কেওড়া অ্যাসেন্স, চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। ক্রিমের মতো অল্প শক্ত হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। বেলন দিয়ে মোটা রুটির মতো বেলে নিতে হবে। এবার এ মিশ্রণে চমচমগুলো কোট করে নিন। ৪-৫ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। ফ্রিজ থেকে বের করে মাওয়ায় গড়িয়ে নিন। পছন্দমতো মোটা স্লাইস করে কেটে ওপরে জাফরান, পেস্তাকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন কাটারিভোগ।

রিপোর্টার

About Author

2 Comments

  1. ঘরেই তৈরি করুন গ্রিন চিলি সস - tathyasangjog

    September 3, 2022

    […] ধুয়ে নিন। সব উপকরণ একসাথে মিশিয়ে […]

  2. বাড়িতেই বানিয়ে ফেলুন দানাদার - tathyasangjog

    September 3, 2022

    […] করুন। তবে এবার আপনাকে দেখতে হবে ওই মিষ্টি সিরা মিষ্টির গায়ে ঠিকমতো লেগেছে […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের