খেলা ফিচার

শৃঙ্খলাভঙ্গের দায়ে বার্সেলোনার অধিনায়কত্ব হারালেন স্টেগান

অধিনায়ক মার্ক-আন্দ্রে টের স্টেগানকে নেতৃত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট, ২০২৫) কাতালান ক্লাব বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জার্মান গোলরক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এই সময়ে দ্বিতীয় অধিনায়ক রোনাল্ড আরাহো প্রথম দলের নেতৃত্ব দেবেন।

বিবাদের সূত্রপাত টের স্টেগানের মেডিকেল রিপোর্ট নিয়ে। বার্সেলোনা তার স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবেদন লা লিগা কর্তৃপক্ষের কাছে জমা দিতে চেয়েছিল, যা দীর্ঘ ইনজুরির কারণে নতুন খেলোয়াড় যুক্ত করার সুযোগ তৈরি করতো।

কিন্তু টের স্টেগান এই প্রতিবেদন জমা দিতে অস্বীকৃতি জানান, যার কারণ স্পষ্ট নয়। এই অসহযোগিতাকে শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য করে বার্সা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, “কোচিং স্টাফ ও স্পোর্টিং ডিরেক্টশনের ঐকমত্যে টের স্টেগানকে সাময়িকভাবে অধিনায়কের দায়িত্ব থেকে সরানো হয়েছে।”

এই ঘটনা বার্সেলোনা এবং তাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার