দেশ সংযোগ ফিচার

ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৪০৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে, এবং ৪০৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট, ২০২৫) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, খুলনা বিভাগে ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ৫২ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩৩৮ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ২১,৭৯৯ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে ৩ আগস্ট পর্যন্ত মোট ২৩,২২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং মৃত্যু হয়েছে ৯৫ জনের।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গুর বিস্তার রোধে মশা নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার