জাতীয় ফিচার

শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই খালেদা জিয়াকে লন্ডনে নিতে প্রস্তুতি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি দেখা মাত্রই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন:

বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার চিকিৎসা পরিচালিত হচ্ছে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত মেডিকেল বোর্ডের মাধ্যমে।

লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রতিটি সিদ্ধান্তে সরাসরি তদারকি করছেন।

ডা. জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেশ-বিদেশের চিকিৎসকদের মধ্যে সমন্বয় করছেন।

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এভারকেয়ারের সামনে হাজার হাজার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী জড়ো হচ্ছেন। তবে ইনফেকশনের উচ্চ ঝুঁকির কারণে কাউকে সিসিইউতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দূর থেকেই ফুল, ব্যানার ও দোয়া নিয়ে মানুষ ভালোবাসা জানাচ্ছেন।

৮৪ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ ও ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনো ‘অত্যন্ত সংকটাপন্ন’ হলেও গত ৪৮ ঘণ্টায় কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে।

বিএনপির নীতিনির্ধারকরা আশা করছেন, লন্ডনে উন্নত চিকিৎসা পেলে দেশনেত্রী আবারও সুস্থ হয়ে দেশে ফিরতে পারবেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র