বিশ্ব সংযোগ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৮ হাজার ৯২৯

লেবাননে ইসরায়েলি হামলা-010132-NewsEdge24

লেবাননে ইসরায়েলি হামলায় গত ২ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৪ হাজার ৩৬২ জন নিহত এবং আরও ১২ হাজার ৩৭৮ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯২৯ জনে। একই সময়ে আহত হয়েছেন ৩০ হাজার ৬১৪ জন।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে। সময়ের সঙ্গে সংঘাতের তীব্রতা বাড়ায় বিভিন্ন এলাকায় প্রাণহানি ও আহতের সংখ্যা ক্রমাগত বেড়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা