“মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ এ ধরনের ভিসা নিষেধাজ্ঞা দেয়ার কোনও যৌক্তিকতা নেই”
মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ এ ধরনের ভিসা নিষেধাজ্ঞা দেয়ার কোনও যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষৎকারে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ভিসা নিষেধাজ্ঞা দিয়ে মানুষকে কেন ভয়ভীতি দেখানো হচ্ছে- এমন প্রশ্ন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায় করেছে। ভোটের জন্য মানুষকে সচেতন করেছে। এরপরও মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ এ ধরনের ভিসা নিষেধাজ্ঞা দেয়ার কোনও যৌক্তিকতা নেই।
মার্কিন ভিসা নিষেধাজ্ঞার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এ দেশের মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছে। এ দেশের বহু মানুষ রক্ত দিয়েছে ভোটের অধিকার আদায়ের জন্য। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন হয় তার জন্য সব ধরনের সংস্কার করেছি। আজকে ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স ,মানুষকে ভোটের অধিকার সম্পর্কে সচেতন করা- এসব আমরা করেছি।
তিনি বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব – এই স্লোগান আমার দেয়া। আমরাই মানুষকে ভোট নিয়ে সচেতন করেছি। আমাদের দেশ বেশিরভাগ সময় মিলিটারি শাসকরা শাসন করেছে। তাদের সময় মানুষকে ভোট দেয়া লাগেনি। তারা শুধু ফল ঘোষণা করেছে। এরই প্রতিবাদে আন্দোলন করে আমরা আজকে আমাদের নির্বাচন সুস্থ পরিবেশে নিয়ে আসতে পেরেছি। এখন মানুষ তার ভোটের অধিকার নিয়ে সচেতন।
শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি খালেদা জিয়া ভোট চুরি করেছিল। তিনি দেড়মাসও ক্ষমতায় থাকতে পারেননি। ৩০ মার্চ জনগণের আন্দোলনে পদত্যাগে বাধ্য হন তিনি। আবার ২০০৬ সালে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটরলিস্ট তৈরি করেছিল। সেই ভোটারলিস্ট নিয়ে যখন নির্বাচনের ঘোষণা দিলেন তখন জরুরি অবস্থা ঘোষণা হয়। নির্বাচন বাতিল হয়ে গেল। কাজেই আমাদের দেশের মানুষ ভোট নিয়ে যথেষ্ট সচেতন। একটা নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে এটাতো আমাদেরই দাবি। আন্দোলন করে আমরাই তা প্রতিষ্ঠা করেছি। এখন তারা নিষেধাজ্ঞা দিচ্ছে, সামনে আরও দেবে। এটা তাদের ইচ্ছা। আমাদের দেশের মানুষের যে ভোটের অধিকার, ভাতের অধিকার, বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার- সব মৌলিক অধিকার আমরা নিশ্চিত করেছি।
শেখ হাসিনা বলেন, এমন পরিস্থিতিতে মানুষকে এভাবে ভিসা নিষেধাজ্ঞা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা কেন? বাংলাদেশের মানুষ আমেরিকা না যেতে পারলে কী আসে যাবে? আমাদের দেশে এখন যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ আছে। কাজেই এখন দেখি তারা কী করে।
আরও পড়ুনঃ বিদেশে যেতে চাইলে খালেদা জিয়াকে জেলে যেতে হবে






দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমলো - Tathya Sangjog
September 30, 2023[…] আরও পড়ুনঃ “মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ এ ধরনের… […]
সারাদেশে ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু - Tathya Sangjog
September 30, 2023[…] আরও পড়ুনঃ “মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ এ ধরনের… […]
"যখন মানুষ খেয়েপরে একটু ভালো থাকবে, তখন মানবাধিকারের প্রশ্ন উঠবে" - Tathya Sangjog
September 30, 2023[…] আরও পড়ুনঃ “মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ এ ধরনের… […]
ভোক্তার সুবিধার্থে ব্যবসায়ীদের এলপি গ্যাসে কম লাভ করতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী - Tathya Sangjog
September 30, 2023[…] আরও পড়ুনঃ “মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ এ ধরনের… […]
বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ নয়: ওবায়দুল কাদের - Tathya Sangjog
September 30, 2023[…] আরও পড়ুনঃ “মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ এ ধরনের… […]
লন্ডন পৌঁছলেন প্রধানমন্ত্রী - Tathya Sangjog
September 30, 2023[…] আরও পড়ুনঃ “মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ এ ধরনের… […]