বিদেশে যেতে চাইলে খালেদা জিয়াকে জেলে যেতে হবে
বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়া চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাকে আবার জেলে যেতে হবে; আদালতে যেতে হবে। তারপর আদালতের কাছে আবেদন করতে হবে। আদালত অনুমতি দিলে সে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবে।
শনিবার প্রকাশিত মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর কোন দেশ সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে? বিদেশে যেতে চাইলে খালেদা জিয়াকে আদালতে যেতে হবে; আদালতের অনুমতি নিতে হবে।
তিনি আরও বলেন, আদালতের কাজের ওপর আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই। সরকার হিসেবে আমার যতটুকু ক্ষমতা আছে, তাতে খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাসায় থাকার সুযোগ দিয়েছি; চিকিৎসার ব্যবস্থা করেছি। বাংলাদেশের সবচেয়ে দামি হাসপাতালে সে এখন নিজেই চিকিৎসা নিচ্ছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে অন্যান্য উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের পর নিউইয়র্ক থেকে ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি পৌঁছান শেখ হাসিনা। এখন সেখানেই অবস্থান করছেন প্রধানমন্ত্রী।






"খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থায় যেতে হবে" - Tathya Sangjog
September 30, 2023[…] আরও পড়ুনঃ বিদেশে যেতে চাইলে খালেদা জিয়াকে জেলে … […]
"মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ এ ধরনের ভিসা নিষেধাজ্ঞা দেয়ার কোনও যৌক্তিকতা নেই" - Tathya Sangjog
September 30, 2023[…] আরও পড়ুনঃ বিদেশে যেতে চাইলে খালেদা জিয়াকে জেলে… […]
ব্লাড ক্যান্সার হওয়ার আগেই এই লক্ষণগুলো শরীরে দেখা যায় - Tathya Sangjog
September 30, 2023[…] আরও পড়ুনঃ বিদেশে যেতে চাইলে খালেদা জিয়াকে জেলে… […]