জাতীয় ফিচার

“ফ্যাসিবাদ চিরতরে নির্মূলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদের চিরতরে নির্মূলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আজ রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি। চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ফখরুল বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে জনপ্রিয় নেতা ভোটে প্রতিযোগিতা করে জয়ী হয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্টরা জোরপূর্বক ভাবে সেই ফলাফল কেড়ে নিয়েছিল।

বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগ ন্যায়বিচারের মাধ্যমে ডা. শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করেছে। আদালতের রায় মেনে চট্টগ্রাম সিটি মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই।

ফ্যাসিস্টরা যাতে আগামীতে ফিরে আসতে না পারে উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিদায় জানানো হয়েছে। আগামী দিনগুলোতে যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে, জনগণের দুর্বার প্রতিরোধের মাধ্যমে ফ্যাসিবাদ যেন চিরতরে নির্মূল হয়।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় যেন সেই প্রত্যাশা সবার বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম।

আরও পড়ুনঃ ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

রিপোর্টার

About Author

15 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র