দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৬ জনে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫৫৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩২০ জন এবং ঢাকার বাইরে ২৩৯ জন।
প্রতিবেদনের তথ্যমতে- চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ হাজার ১৬১ জন। এর মধ্যে ঢাকায় ৩৩ হাজার ৭৫১ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৮ হাজার ৪১০ জন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৯ হাজার ১৭১ জন। তাদের মধ্যে ঢাকা থেকে ৩২ হাজার ৬৪ জন, ঢাকার বাইরে থেকে ১৭ হাজার ১০৭ জন ছাড়পত্র পেয়েছেন।
আরও পড়ুনঃ সীমান্ত ব্যবস্থাপনা, অভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ভারত-বাংলাদেশ বৈঠক






ট্যাক্স কমানো চেয়ে জরুরি কৃষকদের ভর্তুকি দেওয়া: খাদ্যমন্ত্রী - tathyasangjog
November 19, 2022[…] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু […]