শহীদ মিনারে ৮ দফা দাবিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ৪০ টি সংগঠনের সমাবেশ
আট দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ সংগঠন ‘সংখ্যালঘু ঐক্যমোর্চা।’
সমাবেশে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, জনসংখ্যার অনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব, পার্বত্য শান্তি চুক্তির যথাযথ বাস্তবায়নসহ ৮ দফা দাবি এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ছয় দফা প্রস্তাবনা দিয়েছে ‘সংখ্যালঘু ঐক্যমোর্চা।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকাসহ সারাদেশে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন নেতৃবৃন্দ।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর থেকেই, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে নানা দাবীতে ঢাকাসহ সারাদেশে জোরালো আন্দোলন গড়ে তোলা হয়।
আরও পড়ুনঃ নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখলো বাংলাদেশ





