অন্যরকম

পুলিশের ৯ কেজি গাঁজা খেয়ে ফেলল ইঁদুর

ভারতের ঝাড়খণ্ডে আসামিদের কাছ থেকে পুলিশের জব্দ করা ৯ কিলোগ্রাম গাঁজা ও ১০ কিলোগ্রাম ভাং নষ্ট করে ফেলেছে ইঁদুর। যার ফলে আলামত আদালতে পেশ করতে পারেনি তারা।

এ বিষয়ে পুলিশের দাবি, আলামতের গাঁজা ও ভাং ইঁদুর নষ্ট করে ফেলায় সেগুলো আদালতে হাজির করা সম্ভব হয়নি। মামলা সংশ্লিষ্ট এক আইনজীবী রোববার বার্তাসংস্থা পিটিআইকে এ তথ্য জানিয়েছেন।

ছয় বছর আগে জব্দ করা ভাং ও গাঁজা হাজির করার জন্য রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন স্থানীয় আদালত। এর পরিপ্রেক্ষিতে শনিবার (৬ এপ্রিল) প্রধান জেলা ও দায়রা জজ রাম শর্মার কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেয় পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, থানার মালখানায় (স্টোর) মজুত করা মাদকদ্রব্য সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে ইঁদুর। এ ব্যাপারে থানায় একটি রিপোর্টও করা হয়েছিল।

২০১৮ সালের ১৪ ডিসেম্বর ১০ কেজি ভাং এবং ৯ কেজি গাঁজাসহ শম্ভু প্রসাদ আগারওয়াল ও তার ছেলেকে গ্রেফতার করে রাজগঞ্জ পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের করা হয়।

মামলায় আসামিপক্ষের আইনজীবী অভয় ভাট বলেছেন, জয়প্রকাশ প্রসাদ শনিবার রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার একটি আবেদন নিয়ে আদালতে হাজির হন। তারা বলছেন, সব বাজেয়াপ্ত সামগ্রী নাকি ইঁদুরে নষ্ট করে ফেলেছে।

অভয়ের দাবি, তার মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। কারণ পুলিশ জব্দ করা জিনিসগুলো দেখাতে পারেনি।

আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দামে ফের রেকর্ড

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অন্যরকম ফিচার

চাঁদ যেভাবে জোয়ার-ভাটাকে প্রভাবিত করে

ধর্মীয় বিশ্বাস অনুসারে, পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, তবে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণিমা সমুদ্রের জোয়ার-ভাটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ
অন্যরকম ফিচার

ক্ষুধার্ত হলে কেন মাথাব্যথা হয়?

মাথাব্যথা একটি খুব সাধারণ সমস্যা যা বেশিরভাগ মানুষই প্রতিদিন সম্মুখীন হয়। অনেক সময় অতিরিক্ত ক্ষুধার কারণেও মাথাব্যথা হয়। যার একটি