পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
বৃহস্পতিবার এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে ২ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে এদিন ২৫৩ রান তাড়ায় নেমে ৮ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের দেখা পায় স্বাগতিকরা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়িয়েছিল ৪২ ওভারে ২৫২। পুরোটা সময় ম্যাচ নিজেদেরই নিয়ন্ত্রণে রেখেছিল শ্রীলঙ্কা। শেষ দুই ওভারে গিয়ে লড়াইটা জমিয়ে তুলে পাকিস্তান। তবে ইনিংসের একেবারে শেষ বলে জয়সূচক ২ রান তুলে ম্যাচ জেতে লংকানরা।
এ নিয়ে ১১তম বারের মতো এশিয়া কাপের ফাইনালে নাম লেখালো লঙ্কানরা। রোববার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত।
এদিকে সুপার ফোরে তিন ম্যাচের দুটি হেরে আসর থেকে ছিটকে গেছে পাকিস্তান। শিরোপার লড়াইয়ে রোববার (১৭ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
আরও পড়ুনঃ দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতকে ৫ হাজার টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ





